1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জোনায়েদ সাকির স্ত্রীর সম্পদ কোটির ঘরে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

জোনায়েদ সাকির স্ত্রীর সম্পদ কোটির ঘরে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ৭:০৯ পিএম
শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জোট প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী হলফনামায় প্রকাশিত আয় ও সম্পদের তথ্য ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির তুলনায় তার স্ত্রীর ঘোষিত সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। এমনকি প্রার্থীর নিজের নামে কোনো আবাসিক বাড়ি বা ফ্ল্যাট নেই বলেও নথিতে উঠে এসেছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়, পেশায় প্রকাশক জোনায়েদ সাকির সর্বশেষ আয়কর রিটার্ন (২০২৫-২৬ অর্থবছর) অনুযায়ী বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে পেশাগত আয় ৬ লাখ ৫০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ১ লাখ ২০ হাজার ৪৮১ টাকা এবং শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত থেকে আয় ২ হাজার ৯৭৫ টাকা। কৃষি, চাকরি কিংবা বাড়িভাড়া থেকে তার কোনো আয় নেই।

হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। তবে তার নামে কোনো আবাসিক বাড়ি বা ফ্ল্যাটের উল্লেখ নেই। স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ১১ একর অকৃষি জমি এবং একটি হাউজিং প্রকল্পে অগ্রিম জমা ৩ লাখ ২০ হাজার টাকা।অন্যদিকে, হলফনামায় দেখা যায়, তার স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১৮.১৮ শতাংশ কৃষি জমি, ৩ হাজার ২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ১৬৭ বর্গফুট আয়তনের একটি দোকান, যার ঘোষিত মূল্য ২৮ লাখ ৬৮ হাজার ৯৩৪ টাকা।

হলফনামায় মামলার তথ্যে উল্লেখ করা হয়েছে, জোনায়েদ সাকির বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই। একইসঙ্গে তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি বলেও নথিতে উল্লেখ রয়েছে।

নির্বাচনী হলফনামায় প্রকাশিত এই তথ্যগুলোকে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ ও স্বচ্ছতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্ত্রীর সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং প্রার্থীর নিজের নামে কোনো আবাসিক বাড়ি না থাকার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *