1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টিকটকার তোহা গ্রেফতার, স্ত্রী হুরকে খুঁজছে পুলিশ - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে মতবিনিময়, বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী মাদক সেবনের অভিযোগে হল বহিষ্কার ৪ রুয়েট শিক্ষার্থী

টিকটকার তোহা গ্রেফতার, স্ত্রী হুরকে খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৬:৪৬ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরে  অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে আলোচিত টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী হুর এ জান্নাতকে খুঁজছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টায় মিরপুর ২ নম্বর জাতীয়  ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সোমবার রাজধানীর মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলার আসামিরা হলেন- তোহা হোসাইন, হুর এ জান্নাত। তোহা হোসাইন ও হুর এ জান্নাত সম্পর্কে  স্বামী স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দুজনই আলোচিত টিকটকার।

মামলার অভিযোগে জানা গেছে, টিকটকার তোহা হোসাইন সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক পেজ টিকটক আইডি থেকে  অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশন করে আসছেন। অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই অধিক মুনাফা আয় করা যায় এই মর্মে যুবসমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছেন তোহা। তার প্রমোশনকৃত অনলাইন জুয়ার সাইটে অধিক মুনাফার আশায় বিনিয়োগ করছেন যুব সমাজ ও নানা পেশার মানুষ। তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, টিকটক আইডি থেকে জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে তোহাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামি হুর এ জান্নাতকে খুঁজছে পুলিশ।

এই বিভাগের আরো খবর