1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৪৯ পিএম
শেয়ার করুন

ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেও সিরিজটা নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড। প্রত্যাবর্তনের গল্প লিখে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের আশা, এবার জমজমাট লড়াই হবে।

ফ্র্যাঞ্চাইজি লিগ নাকি আন্তর্জাতিক ক্রিকেট—সাম্প্রতিক সময়ে এই প্রশ্নটা শোনা যাচ্ছে অনেক বেশি। এবারের বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দলটার দিকেই তাকানো যাক। আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটাররা আসতে পারেননি বাংলাদেশ সফরে। তুলনামূলক অনভিজ্ঞ দল হলেও টি-টোয়েন্টিতে ফল বদলাতে বেশি সময় লাগেনি। চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে লাথাম বলেন, ‘আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। সবাই টি-টোয়েন্টি পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ। এই সিরিজে ভালো করতেও সতীর্থরা উন্মুখ হয়ে আছে।’

গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনারের মতো তারকাদের নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারেনি নিউজিল্যান্ড। ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়কও টম লাথাম। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২৯ ম্যাচ। লেগস্পিনার ইশ সোধি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১৪০ ম্যাচ। নিউজিল্যান্ড অধিনায়ক লাথামও জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করছেন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কয়েকজনের এখনো অভিষেক হয়নি। তাদের পাশে আছি আমরা। যতটা সম্ভব তাদের সমর্থন দিতে হবে। দুই দলের জন্যই ব্যাপারটা রোমাঞ্চকর। বাংলাদেশ দলেও কয়েকজন আছে, যাদের এখনো অভিষেক হয়নি।’

চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। শেষ টি-টোয়েন্টি ২ মে হবে মিরপুরে। আইপিএলে ২৬০ রানও যেখানে নিরাপদ না, সেখানে বাংলাদেশের উইকেটে ২০০ রান দেখা যায় কালেভদ্রে। রান করতে ব্যাটারদের গলদঘর্ম হওয়ার মতো অবস্থার কারণে আলোচনায় থাকে উইকেট। লাথাম বলেন, ‘এখনো উইকেট দেখিনি। তবে অতীতের ম্যাচগুলো দেখে উইকেট নিয়ে যতটা সম্ভব তথ্য জানার চেষ্টা করব। আমরাও তো কদিন আগে এখানে ওয়ানডে খেললাম। মনে হচ্ছে ভালো উইকেটই হবে। ৪০ ওভারে সাধারণত উইকেট খুব একটা পরিবর্তন হয় না।’

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি, বিপিএলেও তাঁর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে মোস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদ-নাহিদ রানাদের নেওয়া হয়নি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। রিপন মন্ডল তিন টি-টোয়েন্টি খেললেও সেই ম্যাচগুলো এশিয়ান গেমস ক্রিকেটে। ক্রিকেটারদের বিশ্রাম প্রসঙ্গে লিটন বলেন, ‘বোলারদের জন্য খুবই সহজ ব্যাপারটা। বিশ্রাম দিয়ে খেলানো। আপনারাও জানেন যে ২ জন (মোস্তাফিজ-রানা) নেই। তারা বাংলাদেশের বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। সামনে আমাদের অনেক ওয়ানডে রয়েছে। টেস্টও রয়েছে। এদিক থেকে চিন্তা করেই পরিবর্তন আনা হয়েছে। যেহেতু বিশ্বকাপ অনেক দেরি, ক্রিকেটারদের তৈরি করার একটা ভালো সুযোগ রয়েছে। মোস্তাফিজ তো মোস্তাফিজই। তার অভাব পূরণ করা কঠিন।’

ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলেও নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজটা হেরে যায় বাংলাদেশের কাছে। ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফটদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার তেমন অভিজ্ঞতা নেই। লাথাম বলেন, ‘ওয়ানডে সিরিজেও সতীর্থদের ওপর বিশ্বাস রেখেছিলাম। পারফর্ম করেই তারা এখানে এসেছে। তাদের হয়তো আন্তর্জাতিক ক্রিকেট খেলার তেমন অভিজ্ঞতা নেই। তবে ঘরোয়া ক্রিকেটে প্রচুর খেলেছে। সবাই টি-টোয়েন্টি পছন্দ করে। তারা এমন ব্র্যান্ডের ক্রিকেট খেলে যা আমরা খেলতে চাই। একজন অধিনায়ক হিসেবে এটাই তো চাওয়া থাকে।’

চট্টগ্রামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ২৯ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টি ২ মে হবে মিরপুরে। সবশেষ বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *