1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঠাকুরগাঁওয়ে মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০টি খাতা - আজকের কাগজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প ঠাকুরগাঁওয়ে মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০টি খাতা ফতুল্লায় আগুন: স্বামী-তিন সন্তানের পর মারা গেলেন সালমা কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত এক ব্যাটারি ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমান রুয়েটের ২ শিক্ষার্থীর ল্যাপটপ চুরি; প্যানিক অ্যাটাকে একজন হাসপাতালে সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল, তলানিতে যুক্তরাষ্ট্র: জরিপ হরমুজের কাছে ডুবে গেছে ভারতীয় জাহাজ ‘হাজি আলী’ বিআরটিসির ঈদ স্পেশাল চালু ২৩ মে, টিকিট ১৭ মে থেকে বড় দুঃসংবাদ দিলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী, গোপনীয়তা রক্ষার অনুরোধ

ঠাকুরগাঁওয়ে মাঠে পড়ে ছিল এসএসসি পরীক্ষার ৫০টি খাতা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬ ২:১৬ পিএম
শেয়ার করুন

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে এসএসসি পরীক্ষার ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে এক যুবক মাঠের পাশে খাতাগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে কীভাবে গুরুত্বপূর্ণ এসব খাতা মাঠে এলো, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বড় মাঠের পশ্চিম পাশে রাস্তায় ঘোরাঘুরির সময় এক যুবকের নজরে আসে বেশ কিছু খাতা। পরে কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, সেগুলো এসএসসি পরীক্ষার খাতা হতে পারে।

বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি দ্রুত পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বলেন, বর্তমানে খাতাগুলো থানায হেফাজতে রাখা হয়েছে।

এখন পর্যন্ত এর মালিককে শনাক্ত করা যায়নি। কোন পরীক্ষা কেন্দ্রের খাতা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর