1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপ্লবের ২য় বার্ষিকী উপলক্ষ্যে ১১দলিয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরেও ছাত্রলীগের বিচার না হওয়ায় ক্ষোভ কুবি শিবিরের সাদুল্লাপুরে পুলিশের রহস্যজনক ভুমিকায় রমরমা জুয়ার আসর চলার অভিযোগ জবিতে ছাত্রদলের হামলায় আহত প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস ছাত্র-জনতার আত্মত্যাগের স্মরণে রুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ শিবিরের অদম্য জুলাই র‍্যালিতে বহিরাগত অভিযোগে ছাত্রদলের হামলা, আহত ২০ সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ যোদ্ধাদের নওগাঁয় সংবর্ধনা

ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:৫৮ পিএম
শেয়ার করুন

ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

‘চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা ডকুমেন্টারি দেখিয়েছে। সেখানে ৩ আগস্টে ঘোষিত জুলাইয়ের ১ দফা নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামচিহ্ন পর্যন্ত নাই।

ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে। ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে দেখা যাচ্ছে!

এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ডিয়ার বিএনপি? শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা।’

এই বিভাগের আরো খবর