1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডিপজল সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিলেন - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

ডিপজল সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিলেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ১১:০২ এএম
শেয়ার করুন

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন ড. মুহাম্মদ ইউনূস। আর ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পরই সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

আর তাই নিজ এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। রাত জেগে তার লোকজন মন্দির পাহারা দিচ্ছে।

এ প্রসঙ্গে ডিপজল জানান, সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টার রুখে দিতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন তার এলাকার বাসিন্দারা। কোনোভাবেই সম্প্রতি বিনষ্ট হতে দেবেন না তিনি। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকেও অভিনন্দন জানিয়েছেন এই অভিনেতা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গেল সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গেল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে শপথ নেন তিনি।

এই বিভাগের আরো খবর