1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ঢাকা ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১১:০৮ পিএম
শেয়ার করুন

সাবেক সচিব মো. আমিনুল ইসলামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে অর্থ পাচার ও বিদেশে সম্পদ কেনার অভিযোগ ওঠার পর ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ৮ মার্চ পদত্যাগ করেন। পরদিন গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেয়া হয়। তার পরদিনই সেখানে আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হলো।

আমিনুল ইসলাম কর্মজীবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। এ ছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহীর চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়ার এনডিসি এবং খুলনা জেলায় সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তাকে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কর্মকর্তা’ হিসেবে সম্মাননা পুরস্কার দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আমিনুল ইসলাম গণমাধ্যমে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ২০২১ সালের ৩০ ডিসেম্বর যুগ্ম সচিব হিসেবে অবসরে যান। সে সময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব ছিলেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছিলেন তিনি।

আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *