1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তথ্য প্রযুক্তির সময়ে উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে : উপদেষ্টা সাখাওয়াত - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

তথ্য প্রযুক্তির সময়ে উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে : উপদেষ্টা সাখাওয়াত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ৮:৪৯ পিএম
শেয়ার করুন

প্রাচীন শিক্ষা নগরী হিসেবে কুমিল্লার কোটবাড়ি এলাকা পরিচিত। কোটবাড়ির লালমাই পাহাড়ের কোলে গড়ে উঠেছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে দ্বিতীয় সমাবর্তন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) লালমাই পাহাড়ের পাদদেশে চৌধুরী এস্টেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।সমার্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব ও ডিগ্রি প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করতে হবে। দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এখন তথ্য প্রযুক্তির যুগ।
এআইয়ের ব্যবহার শিখতে হবে। বিজ্ঞানকে কাজে না লাগালে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। ন্যায় ভিত্তিক ও স্থিতিশীল বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা নিয়ম মানি না। তাই এখনও দেশের ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে পারিনি। আমাদের দেশ আমাদেরকেই এগিয়ে নিতে হবে।
তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া ও সুন্দর সমাবর্তন আয়োজনে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন।
সমাবর্তনে বক্তা ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. সবুর খান।গেস্ট অব অনারের বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা সাবেক সচিব মো. তাজুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশী অধ্যাপক ড. মো. শাহজাহান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ফল ২০২৩ সেশন থেকে ফল ২০২৫ পর্যন্ত সময়কালে ডিগ্রির সকল যোগ্যতা সম্পন্নকারী প্রকৌশল অনুষদের অধীন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের স্নাতক পর্যায়ের ২ ‘শ ৩৪জন, ব্যবসায় অনুষদের অধীন ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের ১৭জন, লিবারেল আর্টস অনুষদের অধীন ব্যাচেলর অব ল’স (এলএলবি), মাস্টার অব ল’স (এলএলএম), ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ প্রোগ্রামসমূহের স্নাতক পর্যায়ের ৬৭ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ০৯ জনসহ সর্বমোট ৩৫২জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এদিকে সমাবর্তনে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে চ্যান্সেলর অ্যাওয়্যার্ড পেয়েছেন মোসাম্মৎ মাহমুদা আক্তার এবং তানজিদা চৌধুরী প্রমি। তাছাড়া বিওটি অ্যাওয়ার্ড পেয়েছেন দুজন, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন তিনজন, ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন সাতজন শিক্ষার্থী। সমার্তনের দ্বিতীয় পর্বে শিক্ষার্থী এবং অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থী ও অতিথিরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *