1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৪ পিএম
শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

আজ বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

ইসি সচিব বলেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে।

আদালতের রায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও আদালতের রায় হাতে পাইনি। আপাতত নির্বাচন কমিশনের গেজেটেড ৩০০ সংসদীয় আসনে তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পাওয়ার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *