1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে মতবিনিময়, বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী মাদক সেবনের অভিযোগে হল বহিষ্কার ৪ রুয়েট শিক্ষার্থী

তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:০০ পিএম
শেয়ার করুন

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।
তবে ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজে রয়েছে পুলিশ।

যে দুইজনকে আটক দেখানো হয়েছে তারা হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। আর কফি হাউজের মালিক জিয়াউর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। ওই ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ওই দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায়ই এসে ডিস্টার্ব করত। আটক দুজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন বলেও উল্লেখ করেন ওসি।

এই বিভাগের আরো খবর