1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : ত্রাণমন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:৩১ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ নির্মাণের যেমন ঘোষণা দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।

সোমবার (২৫ মে) দুপুরে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘এক টাকার বাজার’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আগের সরকারগুলো অনেক আগেই পদ্মা ব্যারাজে অনেক দূর এগিয়ে নিয়েছিল, আমরা এটা জাস্ট একনেকে পাস করেছি।

দুলু আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব বক্তব্য দিচ্ছেন। তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে এসব সমালোচকদের কখনোই দেখা যায়নি।

মন্ত্রী বলেন, তিস্তা হচ্ছে আমাদের মহাপরিকল্পনা, এটা নিয়ে আমি আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমরা যেমন পদ্মা ব্যারাজ করব তেমনি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করব। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে।

অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর