1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ - আজকের কাগজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৯:৩৫ পিএম
শেয়ার করুন

তুরস্কের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ হিসেবে মুক্ত বাণিজ্য স্বাক্ষর নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠ‌কে এই আলোচনা হয়।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান ব‌লেন, ‘আমরা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেছি। আমরা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে যথেষ্ট পরিমাণে বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছি। আমাদের বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ’

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘আমরা জোর দিয়ে বলছি, এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে এবং সহযোগিতা গভীর এবং দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে উভয়ের অভিন্ন প্রতিশ্রুতির পরিচয় দেয়।’

ড. খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারের সুযোগ নিয়ে বিনিয়োগ, বাণিজ্য, শিল্প অংশীদারত্বের লক্ষ্যে বিনিয়োগ, তুরস্কের বিনিয়োগ প্রচার সংস্থার সহযোগিতা সম্প্রসারণের জন্য আমরা তুর্কি সহযোগিতা সংস্থার সহযোগিতা সম্প্রসারণের অনুরোধ জানাই।’

তুরস্কে প্রায় ৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে আরও বেশি করে বৃত্তি দেয়ার জন্য অনুরোধ করেছেন । এছাড়া হাকান ফিদানকে সহযোগিতা, সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদার করার আমন্ত্রণও জানিয়েছেন ড. খলিলুর রহমান।

এই বিভাগের আরো খবর