1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে দিল্লি থেকে সুখবর এলো ঢাকায় - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য বিপ্লবের ২য় বার্ষিকী উপলক্ষ্যে ১১দলিয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরেও ছাত্রলীগের বিচার না হওয়ায় ক্ষোভ কুবি শিবিরের সাদুল্লাপুরে পুলিশের রহস্যজনক ভুমিকায় রমরমা জুয়ার আসর চলার অভিযোগ জবিতে ছাত্রদলের হামলায় আহত প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস ছাত্র-জনতার আত্মত্যাগের স্মরণে রুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ শিবিরের অদম্য জুলাই র‍্যালিতে বহিরাগত অভিযোগে ছাত্রদলের হামলা, আহত ২০

তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে দিল্লি থেকে সুখবর এলো ঢাকায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:২৬ পিএম
শেয়ার করুন

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে অস্বস্তি দেখা দেয়। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রায় সাত মাস পার করলেও দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন এখনো বন্ধ হচ্ছে না।

সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর নতুন বার্তা শোনা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ঢাকা পোস্ট।

এরই মধ্যে তৌহিদ-জয়শঙ্করের বৈঠকের পর দিল্লি থেকে সুখবর এসেছে ঢাকায়। চৌকস কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো (নিয়োগের প্রস্তাব) গ্রহণ করেছে দিল্লি।

রিয়াজ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য কয়েকটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র আরও জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রস্তাবিত দূতের এগ্রিমো গ্রহণ করেছে দিল্লি। দেশটির সবুজ সংকেত মেলায় এখন আর দূত পাঠাতে কোনো বাধা রইল না ঢাকার।

স্থানীয় কূটনীতিকরা বলছেন, ৫ আগস্টের পটপরিবর্তন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঢাকা-দিল্লির সম্পর্কে অস্বস্তি কাটানোর পাশাপাশি নিকট প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরির চ্যালেঞ্জ নিতে হবে নতুন দূতকে। সামনের দিনগুলোয় অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে, সেটি অনেকাংশে নতুন দূতের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।

তবে প্রত্যাশার কথা হচ্ছে, বহুপাক্ষিক অর্থনীতি ও কানেক্টিভিটিতে ভালো দখল থাকা রিয়াজ আগে থেকে ভারতকে চেনেন ও জানেন। তিনি ভারতে পড়াশোনার পাশাপাশি কূটনীতিক হিসেবে কাজও করেছেন।

গত বছরের নভেম্বরে রিয়াজ হামিদুল্লাহর জন্য ভারত সরকারে কাছে এগ্রিমো পাঠায় বাংলাদেশ সরকার। তখন রিয়াজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বে ছিলেন। এ ছাড়া ছিলেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব। পরে পূর্ণাঙ্গ পররাষ্ট্রসচিব হয়েছেন রিয়াজ। তিনি বর্তমানে পররাষ্ট্রসচিব (পশ্চিম) হিসেবে সদর দপ্তর ঢাকায় কর্মরত আছেন।

এই বিভাগের আরো খবর