1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
থানার পাশের নোয়াখালী সুপার মার্কেট থেকে ‘১২০ ভরি’ স্বর্ণ চুরি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

থানার পাশের নোয়াখালী সুপার মার্কেট থেকে ‘১২০ ভরি’ স্বর্ণ চুরি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ৭:৫১ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর মাইজদী শহরের সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির খবর মিলেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্সে’ এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দোকান মালিক মীর মোশারফ হোসেনের ছেলে মেহেরাজ হোসেন নিলয় বলেন, দোকানটি পরিচালনা করি আমি।

প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টার দিকে ৩- ৪ জন অজ্ঞাতনামা চোর দোকানের শাটারের তালা ভেঙে এবং গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে কত ভরি স্বর্ণ চুরি হয়েছে তা দোকানের মালিক এখনো জানাতে পারেননি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *