1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দিল্লিতে মিছিলের আগেই অভিজিৎ ও নেহা আটক - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

দিল্লিতে মিছিলের আগেই অভিজিৎ ও নেহা আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৭:০৯ পিএম
শেয়ার করুন

ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ৩১ বছর বয়সী অভিজিৎ দীপকেকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেছে দিল্লি পুলিশ। এক সপ্তাহের মধ্যে এটি তাঁর দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা।

একই সাথে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শুরু হওয়া কঠোর পদক্ষেপের অংশ হিসেবে যন্তর মন্তর এলাকা থেকে ২৯ বছর বয়সী প্রখ্যাত ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করেছে কর্তৃপক্ষ।

এর আগে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পা রাখার পরপরই প্রথমবার আটক হয়েছিলেন দীপকে। মূলত গত ১৩ অক্টোবর যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে বাতিল বা অকার্যকর ঘোষণা করার পরদিন জাতীয় পতাকা উঁচিয়ে সেখানে প্রবেশের অভিযোগে সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সহকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং ক্ষোভ থেকেই এই ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

শুক্রবার সকালে দিল্লি পুলিশ প্রথমে অভিজিত দীপকের বাড়িতে হাজির হয়ে তাঁকে মিছিল না করার জন্য একটি আইনি নোটিশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-র ১৬৩ ধারার অধীনে জারি করা এই নোটিশে স্পষ্ট জানানো হয়, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এই তিরঙ্গা যাত্রার কোনো অনুমতি দেয়নি। ফলে অনুমতি ছাড়া এই জমায়েত ও মিছিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, গায়ে সাদা রঙের গান্ধীজির ছবিযুক্ত টি-শার্ট, পরনে জিন্স এবং কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে লিভিং রুমের হলুদ সোফায় বসে পুলিশের সঙ্গে তর্ক করছেন দিপকে। টেবিলের ওপর রাখা নোটিশের কাগজগুলো উল্টে দেখে তিনি ক্ষোভের সাথে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেন, আপনারা আমার ওপর কীসের অভিযোগ আনছেন? আমি কোন আইন ভেঙেছি?”

জবাবে এক পুলিশ কর্মকর্তা তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, আপনি নয়াদিল্লিতে যেতে পারবেন না। আমরা আপনাকে আটক করছি। দিপকে তখন পাল্টা যুক্তি দিয়ে বলেন, নয়াদিল্লিতে যেতে পারব না ঠিক আছে, অন্য কোথাও তো যেতে পারি! পুলিশ কর্মকর্তারা জানান, জাতীয় পতাকা বহন করা বা ওড়ানো অপরাধ নয়, তবে বিধিনিষেধ ভঙ্গ করে বেআইনিভাবে লোক জড়ো করা ও মিছিল বের করা অপরাধ। একই সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা মেনে পতাকার মর্যাদা রক্ষার বিষয়টিও তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়।

অভিজিৎ দীপকের পাশাপাশি যুব আন্দোলনের অন্যতম মুখ ও বিশিষ্ট অ্যাক্টিভিস্ট নেহা বোরাকে যন্তর মন্তরের কাছে মিছিলের চেষ্টা করার সময় আটক করে নিয়ে যায় পুলিশ। ককরোচ যুব আন্দোলনের নেতাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এমন একযোগ পদক্ষেপ ও গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে বর্তমানে পুরো দিল্লি জুড়ে ব্যাপক তোলপাড় চলছে।

এই বিভাগের আরো খবর