1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই দফায় আরও কমলো স্বর্ণের দাম - আজকের কাগজ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি: চার জনকে শোকজ সুখবর পেলেন শাহরুখ খান ও গৌরী প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, আক্রান্ত ৯৯০ তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর দুই দফায় আরও কমলো স্বর্ণের দাম স্পেনকে বোতলবন্দী করতে ফ্রান্সের কৌশলও চূড়ান্ত!

দুই দফায় আরও কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৯:১৭ পিএম
শেয়ার করুন

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে গতকাল ১৩ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম কমানো হয় দুই হাজার ২১৬ টাকা। অর্থাৎ দুই দিনে ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম কমলো চার হাজার ৩৭৪ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

২১ ক্যারেটের এক ভরির দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।

১৮ ক্যারেটের এক ভরির দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এদিকে স্বর্ণেরয় গয়নার মতো রূপার গয়নার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রূপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৬০৭ টাকা।

২১ ক্যারেটের এক ভরির দাম চার হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম তিন হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার গয়নার দাম দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর