1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই দেশের সরকারপ্রধান বসলেই অনেক সমস্যার সমাধান সম্ভব: ত্রিবেদী - আজকের কাগজ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

দুই দেশের সরকারপ্রধান বসলেই অনেক সমস্যার সমাধান সম্ভব: ত্রিবেদী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৬:৩৪ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য নির্মিত একটি খেলাঘর উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আসন্ন সৌজন্য সাক্ষাতের আলোচ্য বিষয় নিয়ে প্রশ্ন করা হলে হাইকমিশনার বলেন, উভয় দেশের প্রধানমন্ত্রীই অত্যন্ত জনবান্ধব। ফলে বিদ্যমান সঙ্কটগুলোর ইতিবাচক সমাধানের বিষয়ে তার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। দুই দেশের মধ্যে কোনো নেতিবাচকতা নেই, বরং সবকিছুই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্কের কথা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এমনিতেই খুব চমৎকার। এখন প্রধান কাজ হলো দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী ও সুদৃঢ় করা। উভয় দেশের জনগণের মূল চাওয়া কেবল নিজস্ব আত্মসম্মান বজায় রাখা।

এই বিভাগের আরো খবর