1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেড় কোটি স্মার্টকার্ড ছাপানো হলেও বিতরণ হয়নি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

দেড় কোটি স্মার্টকার্ড ছাপানো হলেও বিতরণ হয়নি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৮:৫৩ এএম
শেয়ার করুন

ছাপানোর পর মাঠ পর্যায়ে পাঠানো হলেও বিতরণ হয়নি এমন উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ডের সংখ্যা এক কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রগুলো বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, এ পর্যন্ত স্মার্টকার্ড ছাপানো হয়েছে আট কোটি ১৪ লাখ ৩৬ হাজার ৯৫টি। বিতরণ করা হয়েছে ছয় কোটি ৬৪ লাখ ছয় হাজার ২৫৯টি। মোট অবিতরণকৃত কার্ডের সংখ্যা এক কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।

নির্বাচন কমিশন ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে কার্ড বিতরণ করে থাকে। এর মধ্যে বরিশাল অঞ্চলে আট লাখ ৪৮ হাজার ২৪৪টি, চট্টগ্রাম অঞ্চলে ১২ লাখ ৫৯ হাজার ৬২০টি, কুমিল্লা অঞ্চলে ১৯ লাখ ৪৭ হাজার ৭৩৫টি, ঢাকা অঞ্চলে ৩৭ লাখ ৭৩ হাজার ১৬৫টি, ফরিদপুর অঞ্চলে ছয় লাখ ৭৩ হাজার ৪১টি, খুলনা অঞ্চলে ১৪ লাখ ৪৯ হাজার ৬৭০টি, ময়মনসিংহ অঞ্চলে ১৭ লাখ আট হাজার ৬৯১টি, রাজশাহী অঞ্চলে ১১ লাখ ৫০ হাজার ৬০০টি, রংপুর অঞ্চলে ১৩ লাখ ৮৯ হাজার ৫৯৩টি এবং সিলেট অঞ্চলে আট লাখ ৩৯ হাজার ৪৭৭টি স্মার্টকার্ড বিতরণ হয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অবিতরণকৃত স্মার্টকার্ড দ্রুত বিতরণের জন্য সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি ইসি সচিব শফিউল আজিমও এক নির্দেশনায় মাঠ কর্মকর্তাদের স্মার্টকার্ড বিতরণের জন্য নির্দেশনা দেন।

এই বিভাগের আরো খবর