1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশের তাপমাত্রার রেকর্ড বইয়ে ওলটপালট - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

দেশের তাপমাত্রার রেকর্ড বইয়ে ওলটপালট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ২:০৪ পিএম
শেয়ার করুন

দ্রুতই বাড়ছে তাপ, গরম হয়ে উঠছে চারপাশ। নাতিশীতোষ্ণ অঞ্চলের খেতাব আগলে রাখা বাংলাদেশও যেনো ক্রমেই এগিয়ে যাচ্ছে উচ্চ তাপমাত্রার দেশের কাতারে। ক্রমবর্ধমান তাপপ্রবাহের ফলের দেশের অধিকাংশ অঞ্চলেই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। হিটস্ট্রোকের মতো গরমজনিত রোগে দেশে মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনকভাবে।

এর মাঝেই একদিনে দুই রেকর্ড লিপিবদ্ধ হলো দেশের তাপমাত্রার ইতিহাসে। দেশের ইতিহাসের আজ দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে (৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস)।

একইদিন (মঙ্গলবার) বেলা তিনটায় চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো। এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এটিই এখন পর্যন্ত দেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ হওয়া তাপমাত্রা। এ হিসেবে ১৯৭২ সালের পর ৫২ বছরের মধ্যে আজই (৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আর ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছিলো ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ।

এই বিভাগের আরো খবর