1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে ‍সুস্থ উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই : আমিনুল হক - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

দেশে ‍সুস্থ উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই : আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ১২:৩৮ পিএম
শেয়ার করুন

আমরা সত্যিকার অর্থে দেশে একটা ‍সুস্থ উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেন,আমরা গত ১৫ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াইয়ে নেমেছি; তা কিন্তু এখনও শেষ হয়নি।ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও, আমরা কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই লড়াই তখনই শেষ হবে, যখন সুষ্ঠু পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সে নির্বাচনে দেশের অসহায় নিরীহ সাধারণ মানুষগুলো ভোট দিতে পারবে,আপনি আমি সকলে মিলে ভোট দিতে পারবো। তখন জনগণের পার্লামেন্ট তৈরি হওয়ার মধ্য দিয়েই দেশে পরিপূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

আমিনুল হক বলেন, আমরা আবারও দেশে সন্ত্রাসের রাজনীতি দেখতে চাই না।স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা এতোদিন যেভাবে জনগণের ওপর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যারা দুর্নীতি করেছে,দেশের অর্থ লুটপাট করেছে এমন পরিবেশে আর আমরা ফিরে যেতে চাই না।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন,ছাত্রজনতার গণআন্দোলনে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও তার দোসররা যেভাবে ছাত্র জনতার ওপরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। গুলিতে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছে; এই খুনী হাসিনার বিচার না হলে শহীদদের আত্মা কখনও শান্তি পাবে না। তিনি দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে তিনি সহ তার দোসরদের বিচার দাবি করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ রবিবার ( ০৬ অক্টোবর) বিকেলে পশ্চিম শেওড়াপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণআন্দোলনে গুলিবিদ্ধ ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হানিফ শাহরিয়ারকে তার বাসভবনে দেখতে গিয়ে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা কালে আমিনুল হক এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মোঃ ইব্রাহিম খলিল, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাবতলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক এহসানুল হক ফেরদৌস, গাবতলি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মুহব্বত আলী, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সম্পাদক মিজানুর রহমান সজীবসহ প্রমুখ।

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণআন্দোলন চলাকালীন সময় ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হানিফ শাহরিয়ার গত ১৫ জুলাই দুপুরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গুলিবিদ্ধ হন।

এই বিভাগের আরো খবর