1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দোহায় বিস্ফোরণ, উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

দোহায় বিস্ফোরণ, উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৩:২২ পিএম
শেয়ার করুন

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিস্ফোরণের শব্দের পাশাপাশি উত্তর পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার (৫ মার্চ) কাতার, ইরান ও ইসরায়েলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে নিরাপত্তার খাতিরে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছিল কাতার প্রশাসন।

গত শনিবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সরাসরি যুদ্ধের প্রভাবে এই অস্থিরতা ছড়িয়ে পড়েছে। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসে হামলার পর দোহাতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

এদিকে উত্তর পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সমর্থক কোনো ইউরোপীয় দেশের সামরিক বা বাণিজ্যিক জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালিতে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে এবং যেকোনো সন্দেহভাজন জাহাজ দেখলেই আঘাত করা হবে।

অন্যদিকে ইরানের কোম শহরে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

ইসরায়েলি সামরিক মুখপাত্র অবিচাই আদ্রাই জানান, কোম শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, যা থেকে ইসরায়েলে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এছাড়া ইসফাহান শহরে ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের দাবি, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কমিয়ে আকাশসীমায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোই এই হামলার মূল লক্ষ্য।
বিগত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে।

সার্বিক পরিস্থিতিতে পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *