1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধর্মপাশা উপজেলার দৌলতপুর বাজারের দোকান থেকে ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ধর্মপাশা উপজেলার দৌলতপুর বাজারের দোকান থেকে ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার

ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:০৪ পিএম
শেয়ার করুন

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দৌলতপুর বাজারের পরিচিত মোদি ব্যবসায়ী দৌলতপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুএ মোঃ কামরুল ইসলাম (৪৫) ৮ এপ্রিল বুধবার ভোরবেলায় তার দোকানে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ ধর্মপাশা থানায় খবর দিলে ধর্মপাশা থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ একটি মোদির দোকান পরিচালনা করে আসছে। প্রতিদিনের মতো রাএে দোকান বন্ধ করে দোকানেই রাএি যাপন করেন।

বুধবার ভোরে স্থানীয় মসজিদের মুসল্লিগণ তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানটি খোলা দেখতে পায় এবং দোকানের ভেতরে প্রবেশ করে কামরুলের মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে এবং তার দোকান এলোমেলো অবস্থা ও দোকানের ক্যাশবাশ্র খোলা দেখতে পায় এবং কোনো টাকা পয়সা নেই। পরে তাৎক্ষণিক ধর্মপাশা থানা পুলিশকে খবর দেয়।

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকারম হোসেন বলেন, মৃত্যুর কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি, তবে পুলিশি তদন্তে বিস্তারিত জানা যাবে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্যা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠাই।ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে মৃতের সঠিক কোনো কারণ জানা যায়নি।তবে তদন্তে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *