1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন এনসিপির সারজিস আলম - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে নাফ নদীর পোল্ডার পুনর্বাসন নিয়ে মতবিনিময়, বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদমন্ত্রী মাদক সেবনের অভিযোগে হল বহিষ্কার ৪ রুয়েট শিক্ষার্থী কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন এনসিপির সারজিস আলম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৬:০৫ এএম
শেয়ার করুন

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

গতকাল শনিবার রাতে গণমাধ্যমে তিনি এ দাবি জানান।

সারজিস আলম বলেন, ‘যে ভাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তার মেয়ের সঙ্গে এমন নৃশংস ঘটনা সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমনটা শুধু আমাদের এই বোন লামিয়া সঙ্গে নয়, পৃথিবীর কোনো বোনের সঙ্গেই কেউ প্রত্যাশা করেন না। কিছুদিন আগে আমাদের ছোট্ট শিশু আরেক বোন আসিয়াকে আমরা এভাবে হারিয়েছি।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘এই নৃশংস ঘটনার কারণে পুরোদেশ মর্মাহত। ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নারীকে হারাতে না হয়।’

এনসিপির এ নেতা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারসহ আগামী দিনের বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবেন, তাদের কাছে ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করার দাবি জানাই। কারণ এমন অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই।’

সারজিস আরও বলেন, ‘একটা সময় বাংলাদেশে প্রচুর এসিড নিক্ষেপ হত। কিন্তু এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার পর এটা অনেক কমে গেছে। তাই এমন কিছু মানুষ আছে, যারা এটা ডিজার্ভ করে, তাদের বিরুদ্ধে সেই রকমই শাস্তি দিতে হবে, অ্যাকশন নিতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের এনসিপি এবং পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, কিছু দিন আগে আমাদের বোন আসিয়ার সময় তারা যে ৯০ দিনের কথা বলেছেন, এটা আরও দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা গেলে আগামী দিনে আমাদের কোনো বোন আসিয়া কিংবা লামিয়াকে হারাতে হবে না।’

প্রসঙ্গত, কলেজের পরীক্ষা দেওয়ার জন্য আজ রবিবার বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল লামিয়ার। সেজন্য গতকাল শনিবার মার্কেট থেকে কিছু কেনাকাটাও করেন। রাত ৮টার দিকে মা রুমা বেগম ছোট মেয়েকে নিয়ে বাসার পাশেই মাদরাসায় যান। সেই সুযোগে রাত ৯টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দেন জুলাই আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের ১৭ বছরের কলেজ পড়ুয়া মেয়ে লামিয়া। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এ ঘটনার পর লামিয়াসহ পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েন। সামাজিক লজ্জা, চাপ ও নানা শঙ্কায় লামিয়া চরম হতাশায় ভুগছিলেন বলে জানান শোকাহত পরিবার।

মামলার পর আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে দুমকি থানা পুলিশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে মামলা হওয়ার পর আসামিদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পরিবারের।

এদিকে ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর