
নওগাঁর মহাদেবপুরে গর্ভপাত ঘটাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া গৃহবধূর লাশ গোপনে দাফনের ৪ মাস পর কবর থেকে রোববার বিকেলে উত্তোলন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর ইউনিয়নের আলীদেওনা(সন্তোষ) গ্রামে।
পুলিশ জানায়, ওই গ্রামের সৌদি প্রবাসী জাহিদুল ইসলামের স্ত্রী নাজমিন আক্তার (২৮) একই এলাকার ফিরোজ হোসেনের সঙ্গে পরকীয়ায় জরিয়ে পড়ে। এক পর্যায় নাজমিন আক্তার গর্ভবতী হয়ে পড়ে। তার গর্ভের অবৈধ ফসলের গর্ভপাত ঘটাতে গিয়ে নাজমিন আক্তার ২০২৫ সালের ১৬ নভেম্বর রাজশাহী মেডিকেলে মারা যায়। ঘটনার নায়ক একই গ্রামের ফিরোজ হোসেন ঘটনাটি ধামাচাপা দিতে ওই রাতেই পুলিশকে না জানিয়ে নাজমিনের লাশ দাফন করে এলাকা থেকে পালিয়ে যায়।এঘটনায় নাজমিন আক্তারের ভাই বেলাল হোসেন বাদী হয়ে ফিরোজ হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। দায়ের করা এ মামলার ৪ মাস ২০ দিন পর ৫ এপ্রিল বিকেলে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান দিনার এর উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় থানার এস আই শফিউল ইসলাম এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন,কবর থেকে উত্তোলনকৃত নাজমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply