
নওগাঁর বদলগাছীতে চাষের জমি থেকে রাইফেলের উদ্ধারকৃত গুলি পুলিশ জব্দ করেছে। ২৯ মার্চ রোববার সকাল ৯ টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের কৃষক জয়দুল ইসলাম তার চাষের জমিতে গরু-ছাগল নিয়ন্ত্রণে বেড়ার খুঁটি দেয়ার লক্ষে প্রায় ১ ফুট গর্ত খনন করার সময় মাটির নিচ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলির সন্ধান পায়।
এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে ওইসব গুলি জব্দ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয়দের ধারণা উদ্ধারকৃত গুলি গুলো কে-বা কাহারা মাটির নিচে লুকিয়ে রেখেছিল।গুলি গুলো জব্দ করার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, জব্দকৃত গুলিগুলো জংধরা এবং অকেজো। এবিষয়ে তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
Leave a Reply