1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ডাকাতির প্রস্তুতি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার দেশীয় অস্ত্রসহ আটক-৬ - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
হুথি বিদ্রোহীদের হামলা ও লোহিত সাগরের সংকটে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ গরুর নামে দেদারসে বিকাচ্ছিলো ঘোড়ার মাংস! ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার ফোন করে ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার সাংবাদিককে ১৮ ঘণ্টা আটক করে রেখে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় ডাকাতির প্রস্তুতি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার দেশীয় অস্ত্রসহ আটক-৬

নওগাঁয় ডাকাতির প্রস্তুতি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার দেশীয় অস্ত্রসহ আটক-৬

গৌতম কুমার মহন্ত, নওগাঁ
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:৪৭ পিএম
শেয়ার করুন

নওগাঁর সদরের একটি ইটভাটা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দেশীয় অস্ত্রসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়,২৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলা সদরের বক্তারপুর ইউনিয়নের ইটভাটা কাউয়াতলীর মোড় এলাকায় ১০-১২ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে দ্রুত জেলা পুলিশের টহল দল ঘটনা স্থলে পৌঁছে এবং ৩ জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জেলা সদরের আনন্দনগর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মাসুদ (৩৫) ও মৃত সামাদ দেওয়ানের ছেলে সজীব দেওয়ান(২৮) এবং উকিল পাড়ার বাসিন্দা মোঃ ভুট্টুর ছেলে হাসান আলী (৩২)। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনা স্থল থেকে কয়েকজন ডাকাত পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সুত্রমতে তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।তারা চুরি, ডাকাতি এবং বৈদ্যুতিক মিটার ও বৈদ্যুতিক লাইনের তারকাটায় পারদর্শী বলে পুলিশ জানান। অপর দিকে পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।২৪ অক্টোবর শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামের মৃত মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)।পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাত ৮ টার দিকে গ্রীল মিস্রী হানিফ উদ্দিন মোটরসাইকল যোগ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রাম এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে তার পথরোধ করে কয়েকজন দুষ্কৃতকারী। এসময় তার কাছ থেকে দুষ্কৃতকারীরা মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের একটি দল ২৩ অক্টোবর রাতে সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করে এবং ছিনতাইকৃত ওই মোটরসাইকেল ও মোবাইল ফোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

এই বিভাগের আরো খবর