1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মাদক বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

নওগাঁয় মাদক বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৯:৫৯ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছীতে মাদক বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।
৮ এপ্রিল বুধবার সকাল ১১টায় জেলার বদলগাছী উপজেলার কোলা আদর্শ কলেজে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করতে হবে।
পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, অপ্রাপ্ত বয়সে বিয়ে একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সাইবার অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। অচেনা কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারই আমাদের নিরাপদ রাখতে পারে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসন- সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাকসুদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আইন জানলে অপরাধ থেকে দূরে থাকা সহজ হয়। তাই ছোটবেলা থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কোলা আর্দশ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক জনাব মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ রাখতে পুলিশ সব সময় কাজ করছে।
যেকোনো সমস্যায় পুলিশকে জানাতে হবে।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা সেসব প্রশ্নের উত্তর দেন এবং সচেতন থাকার বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *