1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁর বিদ্যালয়ের জমি দখল ও গাছ কাটার অভিযোগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

নওগাঁর বিদ্যালয়ের জমি দখল ও গাছ কাটার অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪ ১২:১৯ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করলে তিনি নোটিশের মাধ্যমে দখলকার্য বন্ধ রাখতে বলেন, কিন্তু তারা সেই নোটিশকেও তোয়াক্কা করেনি বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
দখলের অভিযুক্ত ব্যক্তিরা হলেন কোলা গ্রামের মামুন হোসেন ও রিপন হোসেনসহ তাদের লোকজন। স্থানীয়রা জানায়, রিপন হোসেনের বাবা বিদ্যালয়ের উক্ত জায়গা পরিত্যক্ত থাকা অবস্থায় কিছু অংশে একটি দোকানঘর নির্মাণ করে মুদী ব্যবসা করে আসছিলেন। পরে বাকি অংশ দখল করার চেষ্টা করলে বিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দেয়। এরপর জিন্নাতুল ইসলাম ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন।
আদালত সূত্রে জানা যায়, দায়ের করা মামলায় আদালত বিদ্যালয়ের পক্ষে আপিলসহ দুইবার রায় প্রদান করে। জমিটি বিদ্যালয়ের দখলে আছে।
গত ২৩ মার্চ ব্যবসায়ী রিপন হোসেনের নেতৃত্বে ২০ থেকে ৩০ অজ্ঞাত ব্যক্তি আদালতের রায় পেয়েছে মর্মে ঢোল পিটিয়ে চলমান দোকানে তালা ঝুলে দেন। পরবর্তীতে বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক রায় বাতিলের জন্য উচ্চ আদালতে আপিল করেন। আপিলের নোটিশ দেয়ার পরে উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) কাজ বন্ধের নির্দেশ প্রদান করার পরেও অভিযুক্ত রিপন আদালতকে উপেক্ষা করে প্রাচীর নির্মাণসহ বিদ্যালয়ের রোপনকৃত মেহগনি ও ফলজ ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলে। ভাড়াটিয়া সাইকেল মেকার মিলন হোসেন বলেন, ‘বিদ্যালয়ের রোপনকৃত মেহগনিসহ ফলজ ১০ থেকে ১২টি গাছ ছিল। এ গাছের নিচেই আমার দোকান। জমিটির নাকি রিপন ও মামুনরা রায় পেয়েছে তাই গাছ কেটে নিয়ে গেছে এবং জমিটি ফাঁকা অংশে প্রাচীর তুলে দখল করছে।’
তিনি বলেন, ‘আমরা সাধারণ ব্যবসায়ী বেশি কিছু বললে ব্যবসা বন্ধ করে দেবে তাই ভয়ে কিছু বলি না।’ এ বিষয়ে রিপন হোসেনের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আপনারা কি নাজির সাহেবের চেয়েও বড় কেউ? নাজির সাহেব আমাকে জমি দখল দিয়ে গেছেন, যদি কিছু বলার থাকে তাহলে আদালতেই বলব। আপনাদের সঙ্গে কোনো কথা বলতে পারব না।’ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাউল ইসলাম বলেন, ‘এ জমির বিরুদ্ধে তারা এক সময় মামলা করেছিল। ওই মামলায় প্রাথমিক ও আপিল দুই বায় বিদ্যালয়ের পক্ষে। তারপরও নিজেরাই বাদী-বিবাদী হয়ে এক তরফা রায় এনে জোরপূর্বক জমি দখল করছেন।
‘এসি ল্যান্ড স্যার নিজেও নোটিশ দিয়েছে জমিতে কোনো কাজ না করার, কিন্তু তারা কিছুই মানছে না। মূলত তাদের উদ্দেশ্য জমি যারই হোক তারা দখলে রাখতে চায়।’
বদলগাছী উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন জানান, আদালত আপিল আবেদন পাওয়ার পর কাজ বন্ধের জন্য নোটিশ করা হয়েছে, এরপরেও যদি কোনো প্রকার কার্যক্রম করে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *