1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ খাল-বিল, নদী নালা দখল মুক্ত ও দূষণের প্রতিবাদে মানববন্ধন - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নওগাঁ খাল-বিল, নদী নালা দখল মুক্ত ও দূষণের প্রতিবাদে মানববন্ধন

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ১০:৩৮ এএম
শেয়ার করুন

নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ, পরিবেশ আন্দোলন বাপা ও গ্রিন ভয়েসের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক এমএম রাসেল, পরিবেশ আন্দোলন বাপার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, একুশে পরিষদের সহ-সভপতি প্রতাপ চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীনসহ অন্যারা।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে উদ্ভিদ ও ধানসুরা বিলের পদ্মাফুল ধ্বংস এবং বিভিন্ন নদী, খাল-বিল প্রতিনিয়ত দঘল করা হচ্ছে। এতে করে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই দ্রুত জীববৈচিত্র্য রক্ষারসহ নদী, খাল-বিল দখল ও দূষণ বন্ধের আহ্বান জানান বক্তারা।

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, বিভিন্ন নদী, খাল-বিল, প্রাকৃতিক বনায়নে ভরপুর আমাদের মাতুভূমি বাংলাদেশ। কিন্তু আমাদের বিরূপ আচারণের কারণে আমরা নিজেরাই প্রকৃতিকে বিভিন্নভাবে ধ্বংস করে ফেলছি। এতে করে আমরা নিজেরাই বিপর্যয়ের মুখে পড়ছি। তিনি আরও বলেন, আমরা আজকে রাস্তায় আন্দোলন করছি নওগাঁসহ সারাদেশের নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য। এজন্য আমরা আগামীতে আরও বড় আন্দোলন ঘোষণা করব। তবে এই আন্দোলন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয় এই আন্দোলন হবে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার আন্দোলন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *