1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ জেল কারাগারে ঈদে চমক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

নওগাঁ জেল কারাগারে ঈদে চমক

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

নওগাঁ জেলা কারাগারে এবারের ঈদে নতুন চমক দেখালেন কারা কর্তৃপক্ষ।
মুসলিম সম্প্রদায়ের বৃহৎতম ধর্মীয় এ উৎসব উপলক্ষে জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারা বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করাসহ রংবেরঙের ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয় নওগাঁ জেলা কারাগার। রাষ্ট্র এবং কারা নিয়ম অনুসরণ করে আলোকসজ্জা ও কারা বন্দীদের মধ্যে বিশেষ খাবারের কথা জানিয়ে, জেল সুপার রত্না রায় ও জেলার মোঃ শাহরিয়ার আলম চৌধুরী বলেন,ডিআইজি প্রিজনের নির্দেশনায় এমন আয়োজন করা হয়েছে।
কারাবন্দী বিভিন্ন শ্রেনী পেসার ও রাজনৈতিক ব্যক্তিকে কারাগারে ঈদ করতে হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে এসব কারাবন্দীদের রাষ্ট্রের নিয়ম মেনে যতটুকু সম্ভব ভালো খাবারের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করেছেন তারা।
সকাল সারে ৮ টায় নওগাঁ জেলা কারাগারে এবারের ঈদুল ফিতরের প্রথম জামাতে জেলখানার সকল অফিসার ও স্টাফ এবং সারে ৯ টায় দ্বিতীয় জামাতে কারাবন্ধীরা নামাজ আদায় করেন। এসব ঈদ জামাতের নামাজ পড়ান জেলখানা মসজিদের ঈমাম।
এবারের ঈদে দুস্থ বন্ধীদের জন্য বিভিন্ন নতুন পোশাক এবং নারী বন্ধীদের জন্য মেকাম বক্স ও নারী বন্ধীদের শিশু সন্তানদের নতুন জামা কাপড় উপহার দেয়া হয়েছে। প্রতি বৎসরের ন্যায় এবছরের এবারও উন্নত খাবারের ব্যাবস্থা করা হয়েছে। তবে এবারের ঈদে চমক হিসেবে আলোকসজ্জার পাশাপাশি নতুন কিছু খাবারের মেনুতে সংযোজন করা হয়। সকালে নাস্তা, মুড়ি ও পায়েস,দূপুরের খাবারে,গরু, ছাগলের মাংস মুরগীর রোস্ট, মিষ্টি, ডিম,কোমল পানীয়,পান সুপারি ও সাদা পোলাও এবং রাতে রুই মাছের ভাজি,আলুর ঘাটি ও সাদা ভাত। জেলখানার স্টাফদের জন্য একই রং এর পাঞ্জাবীর ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এছাড়াও
ঈদের পরদিন বন্ধীদের নিকট আত্মীয়রা নির্ধারিত তারিখের বাহির সাক্ষাৎ, বাড়িতে থাকা স্বজনদের সঙ্গে মুঠোফোনে ৫ মিনিট কথা বলার সুযোগ করে দেন সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ। এছাড়াও কারা বন্দীদের বাড়িতে রান্না করা খাবার সুযোগ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে কারাবন্দী পরিবারের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের মধ্যে জেলা কারাগারের পক্ষ থেকে কোমল পানীয় ও গোলাপ ফুলের ষ্টিক এবং বাচ্চাদের জন্য চকলেট প্রদান করা হয়। বন্ধীদের জন্য ওইসব সুযোগ সুবিধা অতিতে সুযোগ ছিল না বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *