1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৯:৫১ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন খেলোয়াড় তৈরি এবং খেলাধুলাকে পেশাদার রূপ দিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষে অতীতে জনপ্রিয় থাকা ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারেই আমরা বলেছিলাম ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চাই। শুধু নতুন কুঁড়ি স্পোর্টসই নয়, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা আমাদের আছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেন আমরা আরও বেশি গৌরব বয়ে আনতে পারি এবং ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেই লক্ষেই আমাদের সব পরিকল্পনা ও চেষ্টা। দল-মত নির্বিশেষে সুন্দর একটি ক্রীড়াজগত গড়ে তোলার জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানাচ্ছি। ক্রীড়াই পারে বন্ধুত্বের বন্ধন তৈরি করতে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এমপি।

আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *