1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নলডাঙ্গায় জানাজা অনুষ্ঠানে মুসল্লির ওপর পাগলের হামলা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

নলডাঙ্গায় জানাজা অনুষ্ঠানে মুসল্লির ওপর পাগলের হামলা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় জানাজা নামাজ অনুষ্ঠানে মানসিক ভারসাম্যহীন পাগলের কোদালের এলোপাতাড়ি কোপে চাঁন মিয়া(৬০) নামের এক মুসল্লি রক্তাত্ত জখম হয়েছে।
আহত চাঁন মিয়া উপজেলার নলডাঙ্গা কিশামত হামিদ গ্রামের মৃত হবিয়া শেখের ছেলে।
রোবাবার সকাল ১০টায় কিশামত হামিদ কেন্দ্রিয় কবরস্থান মাঠে হাছেন আলী নামের এক মৃত ব্যক্তির জানাজা নামাজ অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহত চাঁন মিয়া কে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।তবে তার অবস্থা সংকটাপন্ন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,জানাজা নামাজের পর মৃত ব্যক্তির মরদেহ দাফন শেষে চাঁন মিয়া মোনাজাত করার জন্য মাঠে দাঁড়িয়ে ছিলেন।এরইমধ্যে একই গ্রামের মৃত কছিম উদ্দিন বেপারীর ছেলে মস্তিস্ক বিকৃত যুবক পাগল আমিনুল ইসলাম (২৮) কাউকে কিছু বুঝতে না দিয়ে আকস্মিক ভাবে বিবস্ত্র অবস্থায় কোদাল হাতে নিয়ে চাঁন মিয়ার ওপর হামলা চালিয়ে তার হাতে, ঘাড়ে ও কপালে আঘাত করে।এতে তার হাতের ৪টি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে উপস্থিত লোকজন পাগল আমিনুল ইসলামকে আটক করে থানা পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে সাদুল্লাপুর থানা উপ- পরিদর্শক (এসআই) সুজন সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে পাগল আমিনুল কে উদ্ধার করে। এসময় আমিনুল পাগলের প্রলাপ বকছিলেন।পরে তাকে চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমিনুলের চাচাতো ভাই আলম মিয়া জানান,দীর্ঘদিন ধরে আমিনুল মানসিক রোগে ভুগছিলেন।তবে চিকিৎসা করে মাঝে মাঝে সুস্থ হলেও হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দিকবিদ্বিক ছুটাছুটি করে ঘুরে বেড়ায়।অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার বিষযটি নিশ্চিত করেন।তিনি বলেন, ঘটনাটি জানার পর আমি সেখানে গিয়েছিলাম।সেখানে উপস্থিত লোকজন জানান, আমিনুল ইসলাম নামের একজন পাগল চাঁন মিয়ার ওপর হামলা চালিযেছে।পরে গুরুতর আহতবস্থায় চাঁন মিয়ার স্বজনরা তাকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি)আবু তালেব বলেন, ঘটনাটি জানার পরেই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।সেখান থেকে পাগল আমিনুল ইসলাম কে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এব্যাপারে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ওসি বলেন,কোন অভিযোগ হলে তা তদন্ত সাপেক্ষে ও আমিনুল প্রকৃত পাগল কিনা তা স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *