1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও সামাজিকভাবে তারা পিছিয়ে: হাসনাত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও সামাজিকভাবে তারা পিছিয়ে: হাসনাত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৭ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনে নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও সামাজিক সাংস্কৃতিকভাবে তারা পিছিয়ে। সুন্দর সমাজ গঠনে নারীরা ব্যাপক অবদান রাখলেও অনেক ক্ষেত্রে তারা যথাযথ মর্যাদা পায় না। একটা সমৃদ্ধ, শিক্ষিত জাতি গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩নং ধামতী ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও নারীদের নিয়ে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সামাজিকভাবে নারীরা যেন মূল্যায়ন পায়। সাংস্কৃতিকভাবে তারা যেন এগিয়ে যেতে পারে। ধর্মীয়ভাবে তারা যেন মূল্যবোধসম্পন্ন হয় সেটির জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনে জয়ী হলে নারী শিক্ষা এবং সামাজিক মর্যাদায় গুরুত্ব দেওয়া হবে। আমাদের কোনো মেয়ে যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে। সেজন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করব।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে বহু মানুষ জীবন দিয়েছেন একটা আমূল পরিবর্তনের জন্য। আগামী নির্বাচনে সেই পরিবর্তনের পক্ষে সবাইকে রায় দিতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। অন্যথায় আবারও ফ্যাসিবাদের উত্থান হতে পারে।
এদিন তিনি ধামতী মাদ্রাসাপাড়া, ধামতী উচ্চ বিদ্যালয় এলাকা, ভূইয়া মার্কেট, মাজার মার্কেট, পদুয়া, দুয়ারিয়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *