1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নারী আইপিএলের নিলামে ৩ বাংলাদেশি ক্রিকেটার - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

নারী আইপিএলের নিলামে ৩ বাংলাদেশি ক্রিকেটার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৯:২৮ পিএম
শেয়ার করুন

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারী আইপিএলের চতুর্থ আসর। এই আসরের প্রস্তুতি হিসেবে ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। বাংলাদেশের তিন ক্রিকেটার—পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খান—এই নিলামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

তাদের সবাইকে গত নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মেগা নিলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি (বাংলাদেশি ৪১ লাখ ৩৩ হাজার টাকা)। নিলামে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের কেনে, তবে এটি হতে পারে তাদের জন্য প্রথম ডব্লিউপিএল আসর।

নারী বিশ্বকাপে মারুফা প্রথম ম্যাচে ইনসুইংয়ে বোল্ড আউট করে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছিলেন, তবে শেষদিকে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে, স্পিন অলরাউন্ডার স্বর্ণা ৭ ম্যাচে ১১৬ রান করার পাশাপাশি ৬ উইকেট শিকার করেন। রাবেয়া ৭ ম্যাচে ৭ উইকেট নেন এবং ৮৭ রান করেন।

এবারের মেগা নিলামে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন, এর মধ্যে ১৪৪ জন ভারতীয় এবং ৮৩ জন বিদেশি। মোট ৭৩ জন ক্রিকেটার দল পাবে, আর বিদেশি ক্রিকেটারদের জন্য মাত্র ২৩টি স্লট রাখা হয়েছে। অর্থাৎ, মারুফা, স্বর্ণা, রাবেয়াদের মধ্যে যে ২৩ জন বিদেশি ক্রিকেটার পাবেন, তাদের মধ্যে থাকতে হবে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ২৩ জন অস্ট্রেলিয়ার, এরপর ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২ এবং থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ১ জন করে ক্রিকেটার নিবন্ধন করেছেন। মেগা নিলামের জন্য ৮ জন ক্রিকেটারকে মার্কু ক্যাটাগরিতে রাখা হয়েছে, যাদের মধ্যে ভারতের দীপ্তি শর্মা এবং রেনুকা সিংয়ের সঙ্গে আছেন সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। তাদের মধ্যে রেনুকার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি এবং উলভার্টের ৩০ লাখ রুপি, বাকিদের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।

এই বিভাগের আরো খবর