1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না' - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:১৯ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।’ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও ইরানের পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল।

যুদ্ধের সপ্তম দিনে আজ শুক্রবার (৬ মার্চ) প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ‘বি-২’ বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার (৬ মার্চ) স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের ‘বি-২ স্টেলথ’ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২ হাজার পাউন্ডের পেনিট্রেটর বোমা নিক্ষেপ করেছে।

তবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। ইসরায়েলে সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানোর পর ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

এখন পর্যন্ত, এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে হামলায় মোট নিহত হয়েছেন ১৩শ’ ২০ জন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রিসেন্ট।

এছাড়াও ২ হাজারের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের ৬২৫ এর বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ১১টি হাসপাতাল, ৮টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ১২টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বিবিসি নিউজ, সিএনএন নিউজ, ইরান ইন্টারন্যাশনাল, আল জাজিরা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *