1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচনের তপশিল চলতি সপ্তাহে : সিইসি - আজকের কাগজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনের তপশিল চলতি সপ্তাহে : সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৭:১৩ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তপশিল চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

দুপুর দেড়টার দিকে তপশিল ঘোষণার আগে প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। এবার তিনি একাই যান, সঙ্গে ছিলেন শুধু তার সচিব।

সূত্র জানায়, বৈঠকে সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত মামলা, তপশিল ঘোষণার পর রিট যেন নির্বাচনী কার্যক্রম ব্যাহত না করে সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন চলাকালে বিচারকদের ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন নিয়েও কথা বলেন সিইসি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেয় নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *