1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানাল ইসি - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানাল ইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভূমিধস বিজয় পাওয়া বিএনপি ৪৯.৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে।

এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্রগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে আদালতের মামলা নিষ্পত্তির পর।
ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোটের পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।
নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি।

এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন।

অন্যদিকে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসনই পায়নি।
অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ দশমিক ৫ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ২ দশমিক ৯ শতাংশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *