1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০৮ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আগামীর বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব সব রাজনৈতিক অংশীজনকে গঠনমূলক সম্পৃক্ততা জোরদারের আহ্বান জানিয়েছেন, যাতে জাতীয় ঐক্য শক্তিশালী হয় এবং গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা যায়। একই সঙ্গে সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণভাবে ভোগ করতে পারেন, সে পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

স্টিফেন ডুজারিক আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার বাস্তবায়নের চেষ্টা করছে। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় জাতিসংঘ বাংলাদেশকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *