1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের পদত্যাগের দাবি নাকচ, এনটিএ সংস্কারের আশ্বাস অধিকার ফেরত পেতে স্বামীর বাড়ির ফটকে স্ত্রীর অনশন বৈরিতার মধ্যেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নেতানিয়াহু জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ ‘বুক পেতেছি, গুলি কর’—আবু সাঈদের রক্তেই জ্বলে ওঠে জুলাই ‎ইয়াবা বিক্রির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী আটক রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সম্পন্ন হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাহ উদ্দিন আম্মারসহ শীর্ষ নেতারা।

মিছিল শেষে সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু পাঁচ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক৷ অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এই বিভাগের আরো খবর