1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড টোল আদায় - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড টোল আদায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন

ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ঢল নেমেছে পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে, যা এক দিনে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

বুধবার (২৭ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।

মঙ্গলবার (২৬ মে) সেতুটিতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ৩০ হাজার ৯৪টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে এবং ওই প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারের মাধ্যমে রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য পৃথক টোল হার নির্ধারণ করে পদ্মা সেতুতে যাতায়াত সচল রাখা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনকারী এই সেতুতে গত তিন দিন ধরে ঘরমুখী মানুষের তীব্র চাপ দেখা যাচ্ছে। তবে দুই প্রান্তের মাওয়া ও জাজিরা টোল প্লাজায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু থাকায় কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে যানবাহন পারাপার সম্ভব হচ্ছে।

এই বিভাগের আরো খবর