1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রামপাল সৌরবিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নওগাঁয় বয়লার বিস্ফোরণ এক শ্রমিক নিহত,আহত-৪ ‘ফাইনালে অস্বাভাবিক ঘটনা…’, বিদায়বেলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন মেসি অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী পুলিশ টেনে-হিঁচড়ে সরানোর পর আবারও ধর্মঘটে রাহুল-প্রিয়াঙ্কা চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা, প্রত্যাহারের দাবি সিইউজে’র পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই

পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যা মামলার পাঁচ বছর পর রহস্য উদঘাটনের দাবি করেছে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই। পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ওমরকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুর পিবিআই জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (পিবিআই) মো. রবিউল ইসলাম।

এ ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নজরলের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পিবিআই জানায়, ২০২১ সালের ৪ জানুয়ারি ঢোলজানী গ্রামের একটি ঘাসক্ষেত থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। মরদেহ উদ্ধারের পরদিন নিহতের বাবা আহেদ শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
দীর্ঘ তদন্তে ঘটনাস্থলের আলামত, সুরতহাল প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পিবিআই।

গত ৫ সেপ্টেম্বর রাতে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের দাবি, হত্যাকাণ্ডের পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
পিবিআই জানায়, ঘটনার রাতে বাড়ি ফেরার পথে ওমরকে তুলে নিয়ে একটি ঘরে আটকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। পরে ধারালো চাকু দিয়ে জখম করা হয়। পরদিন স্বজনরা ওমরের খোঁজ শুরু করলে অভিযুক্তরা আতঙ্কিত হয়ে তাকে হত্যা করে।

পরে মরদেহ পাশের একটি ঘাসক্ষেতে ফেলে রাখা হয়।
সংবাদ সম্মেলনে এসপি মো. রবিউল ইসলাম বলেন, দুই আসামির স্ত্রীর সঙ্গে ওমরের পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন অভিযোগ থেকে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এজন্য ৫০ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে নজরুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে মোট পাঁচজনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর