1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছয় মহাপরিচালকের দফতর পরিবর্তন - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছয় মহাপরিচালকের দফতর পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৯ পিএম
শেয়ার করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছয় মহাপরিচালকের দফতর পরিবর্তন করা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমকে রাষ্ট্রাচার বিভাগের প্রধান করা হয়েছে। একই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রচার প্রধান নাঈম উদ্দিন আহমেদকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (গবেষণা) দায়িত্ব থাকা তারেক আহমেদকে আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ওয়াহিদা আহমেদকে বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে।

বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগের মহাপরিচালক সঞ্চিতা হককে গবেষণা অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রাহাত বিন জামানকে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর