1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পল্লবী থানা যুবদলের আরমান সোহেলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

পল্লবী থানা যুবদলের আরমান সোহেলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

এস এম রাসেল
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ৯:২৩ এএম
শেয়ার করুন

রাজধানী মিরপুরের পল্লবী থানাধীন ৬ নং কাচাঁবাজারের পেছন থেকে শতশত নেতা কর্মী নিয়ে বিশাল এক প্রতিবাদ মিছিল বের করেন পল্লবী থানা যুবদল নেতা কর্মীরা। রবিবার ১৩’ই অক্টোবর সকল ১১ টার দিকে কেন্দ্রিয় মসজিদের সামনে থেকে পল্লবী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান সোহেলের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলটি বের করেন যুবদল। পল্লবী থানা যুবদলের নেতা কর্মী সহ ৬ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন। যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময়ে যুবদলের মিছিল থেকে নানা শ্লোগান আসতে শোনা যায় তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে পল্লবী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান সোহেল বলেন, গত ১৫ বছর আওয়ামী দুঃশাসন বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে স্বৈরচার সরকার এখন তারা এই পাঁয়তারা করছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর নির্যাতন, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের জড়িত খুনিদের বিচারের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, যুবদলের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা করে দাবিয়ে রাখা যাবেনা কর্মীরা রাজপথে ছিলো, আছে এবং থাকবে। আওয়ামী দোসরদের ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই তাই সবাইকে সজাগ থাকতে হবে। এ সকল ষড়যন্ত্রকারীদের অতি দ্রুত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনাতে হবে বলে দাবী জানান তিনি।

এই বিভাগের আরো খবর