1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৯:০৮ পিএম
শেয়ার করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর মো. অলিউল্লাহ (৫৮)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একই সঙ্গে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। অভিযোগের পর থেকে অভিযুক্ত অলিউল্লাহ পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা অলিউল্লাহর ছেলে মো. রাসেদ সম্প্রতি বরিশালের গৌরনদী পৌরসভার টিকাসার তুলাতলা গ্রামের এক নারীকে বিয়ে করেন।

চাকরির কারণে রাসেদ বাড়ির বাইরে অবস্থান করায় তার স্ত্রী শ্বশুরবাড়িতেই থাকতেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর অলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোন ও অন্যান্য মাধ্যমে পুত্রবধূকে অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে পুত্রবধূ ঘরে একা থাকাকালে তিনি তার কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর মা-মেয়েকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তিনি অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী গৃহবধূর মা বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়েকে বিভিন্নভাবে বিরক্ত করা হচ্ছিল। সর্বশেষ ঘটনার পর মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অলিউল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর