1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর - আজকের কাগজ
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬ ৯:১৯ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ১৬ জন ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রোববার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপণে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হয়েছে।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক হারুন-অর-রশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এ ছাড়া পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ-পুলিশের ডিআইজি মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীও অবসরে গেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) ফারহাত আহমেদও এই তালিকায় রয়েছেন।

এর আগে গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *