1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো বড় চোরের দল মানুষ দেখেনি: স্পিকার হাফিজ উদ্দিন - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান হরমুজ প্রণালির তলদেশের ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের রংপুর-রাজশাহীর পর এবার চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো বড় চোরের দল মানুষ দেখেনি: স্পিকার হাফিজ উদ্দিন অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক ও নারীসহ ৮৪ জন আটক চসিক’র সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে সাদুল্লাপুরে উচ্চ শিক্ষা অর্জন করেও জোটেনি চাকুরী, অবশেষে সফল উদ্যােক্তা হলেন জেমি ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের!

পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো বড় চোরের দল মানুষ দেখেনি: স্পিকার হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৭:০৬ পিএম
শেয়ার করুন

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। হাজার হাজার কোটি টাকা লুট করে তারা দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো এত বড় চোরের দল মানুষ দেখেনি।মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁদের শাস্তিও হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের আমলে মানুষের বাক্‌স্বাধীনতা রয়েছে দাবি করে স্পিকার বলেন, মানুষ সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারছে। একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করছে বলেও দাবি করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে প্রাসাদ তৈরি করেছেন। তাঁদের পতনের পরও বিদেশে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর