
রাজধানী মিরপুর শাহ্আলী থানা ছাত্রদলের উদ্দ্যেগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের নেতা কর্মী ও ভোক্তাভোগী সুলতান বানিজ্য ভান্ডারের সত্তাধিকারী মো: সুলতান হোসেন বেপারী। শনিবার ২৪ আগস্ট সকাল ১২ টার দিকে শাহ্আলী থানাধীন উত্তর বিশিল ৬ নম্বর রোড সংলগ্ন কার্যালয় শাহ্আলী থানা ছাত্রদল নেতা মো: সাব্বির হোসেন সজিব এ সংবাদ সম্মেলনে আয়োজন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সোমবার ৬’ই আগস্ট নয়ন গংদের চাঁদা তোলাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্ররা চাঁদাবাজি বন্ধে এগিয়ে আসে এ সময়ে তাদের সঙ্গে আমি মো: সাব্বির হোসেন সজিব ও মো: মানিক খান সম্মতি প্রকাশ করে একত্রিত হয়ে ছাত্রদের নিয়ে চাঁদাবাজ নয়ন গংদের বাধাঁ প্রদান করি। সে সময়ে এক প্রকার হট্টগোলের সৃষ্টি হয় এবং পালিয়ে যেতে বাধ্য হয় চাঁদাবাজ নয়ন গংরা। এ নিয়ে গত ২২’শে আগস্ট বৃহস্পতিবার বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইনে ‘মিরপুরে ছাএদলের নাম ভাঙ্গিয়ে ফলের আড়ৎ দখল শিরোনামে খবর প্রকাশিত হয়। এখানে আমি মো: সাব্বির হোসেন সজিব ও মো: মানিক খান সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। প্রকৃত ঘটনাটি প্রতিবেদককে ভুল বুঝিয়ে প্রকৃত ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়েছে। আমরা ভোক্তাভোগী সুলতান বানিজ্য ভান্ডারের সত্তাধিকারী মো: সুলতান হোসেনকে তার দোকানে নয়ন গংদের চাঁদাবজি বন্ধে সহযোগীতা করেছি। তখন একটি কুচক্রী মহল ভিডিওটি ধারণ করে প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে এই সংবাদটি প্রকাশ করায় সার্থলোভী নব্য বিএনপির একটি গোষ্টি। আমি উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, যে কোন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্কতা অবলম্ব করার আহব্বান জানানো হয় সংবাদ সম্মেলন ছাত্রদলের নেতা কর্মীরা।
এ সময়ে চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রকৃত ঘটনাটি খুলে বলেন সংবাদ সম্মেলনে ভোক্তাভোগী সুলতান বানিজ্য ভান্ডারের সত্তাধিকারী মো: সুলতান হোসেন বেপারী। তার ভাষ্য, নয়ন একজন প্রকৃত চাঁদাবাজ দির্ঘদীন ধরে চাঁদাবাজি করছে। কেউ চাদাঁ না দিলে তাকে মারধর সহ ভয়ভিতি দেখেয়ে আসছে। বিগত সরকার আমলে এই চাঁদাবাজ নয়নের ব্যপারে বহু গনমাধ্যমে ফুটপাত চাঁদাবজিকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়। এখন চাঁদাবজি করতে না পারায় মো: সাব্বির হোসেন সজিব ও মো: মানিক খানে’র উপর ক্ষিপ্ত হয়ে অসত্য ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত হয়ে সামাজিক ভাবে তাদের হেয় করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময়ে শাহ্আলী থানার সকল ছাত্রদলের সদস্যদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনটির আয়োজন সফল করেন ভুক্তভুগিরা। উক্ত সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহ্আলী থানার প্রায় অর্ধশত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply