1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রতিদিন ২ লাখ মানুষ ট্রেনে ঢাকা ছাড়ছেন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

প্রতিদিন ২ লাখ মানুষ ট্রেনে ঢাকা ছাড়ছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ১:০২ পিএম
শেয়ার করুন

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ ঢাকা ছাড়ছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত রেলের সুষ্ঠু ব্যবস্থাপনা ধরে রাখতে পেরেছি। আগামী দুই দিন যাত্রীর সংখ্যা বাড়বে। তখনও এমন পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করছি।’

রবিবার (৭ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাসুদ সারওয়ার বলেন, ‘আজ কমলাপুর ও এর আশপাশের স্টেশন থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৪টি আন্তনগর ট্রেনের যাত্রীসংখ্যা ৩৩ হাজার ৫০০ জন। এছাড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন রয়েছে।’ শুধু ঈদ নয়, সব সময়ই ট্রেনের ছাদে ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষেধ বলে জানান তিনি।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের যাত্রী প্রবেশ বন্ধ করতে কড়াকড়ি ভূমিকা রাখছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুই দফা টিকিট চেকিং করে যাত্রীদের ভেতরে প্রবেশ করাচ্ছেন দায়িত্বে থাকা কর্মীরা।

এছাড়া স্টেশনে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুথ বসিয়েছেন এবং প্ল্যাটফর্মে টহল দিচ্ছেন।

এই বিভাগের আরো খবর