1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘ফাইনালে অস্বাভাবিক ঘটনা...’, বিদায়বেলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন মেসি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রামপাল সৌরবিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নওগাঁয় বয়লার বিস্ফোরণ এক শ্রমিক নিহত,আহত-৪ ‘ফাইনালে অস্বাভাবিক ঘটনা…’, বিদায়বেলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন মেসি অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী পুলিশ টেনে-হিঁচড়ে সরানোর পর আবারও ধর্মঘটে রাহুল-প্রিয়াঙ্কা চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা, প্রত্যাহারের দাবি সিইউজে’র পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই

‘ফাইনালে অস্বাভাবিক ঘটনা…’, বিদায়বেলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৮:০৯ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর রাতটা লিওনেল মেসির কাছে ছিল বেশ আবেগের। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে শুধু গোল করে বা দলকে জিতিয়েই বিদায় নিলেন না তিনি, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর যে নানা জল্পনা এবং ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়ে পড়েছিল, সেই বিতর্কেরও অবসান ঘটালেন মেসি। দীর্ঘ দিন পর সেই ফাইনাল নিয়ে মুখ খুলে জানিয়ে দিলেন, মাঠে সে দিন কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময় আজ ভোরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ বারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে চাপান মেসি। বিদায়ের রাতটাকে স্মরণীয় করে রাখতে যেন নিজেও কোন কমতি রাখেননি। একটি গোল করার পাশাপাশি দু’টি গোলে সহায়তা করেন তিনি। তার অনুপ্রেরণায় ৩-০ ব্যবধানে জেতে আলবিসেলেস্তেরা। কিন্তু ম্যাচের পর সবার নজর ছিল তার বিদায়ী বক্তব্যে, যেখানে উঠে আসে বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গও।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হার এখনও অনেক আর্জেন্টিনার সমর্থকের কাছে দুঃস্বপ্নের মতো। সেই ম্যাচে দলকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, কোথায় গেল সেই লড়াইয়ের মানসিকতা? কেন ফুটবলারদের মধ্যে দেখা যায়নি পরিচিত আগ্রাসন? সোশ্যাল মিডিয়ায় নানা ব্যাখ্যা ঘুরতে শুরু করে। কেউ দাবি করেন, ফুটবলাররা স্বাভাবিক ছন্দে ছিলেন না। কেউ আবার মাঠের বাইরের কোনও অজানা কারণ খুঁজতে থাকেন। বিশ্বকাপ হারার যন্ত্রণা থেকে জন্ম নেয় একের পর এক ষড়যন্ত্রের তত্ত্ব।

অবশেষে বিদায়ের রাতেই সেই প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন মেসি। ফাইনালের প্রায় তিন মাস পর প্রথম বার এই বিতর্ক নিয়ে সরাসরি কথা বললেন এলএম টেন। সমর্থকদের উদ্দেশে আবেগঘন ভাষণে তিনি বলেন, ‘শেষ বিশ্বকাপটা ছিল অসাধারণ রোমাঞ্চকর। আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম। খুব কাছেও পৌঁছে গিয়েছিলাম। কিন্তু অনেকে যা বলছেন, ফাইনালে তেমন কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেনি।’

মেসি আরও বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটা আমাদের জন্য খুবই ক্লান্তিকর ছিল। সেই ম্যাচে আমরা অনেক শক্তি খরচ করেছি। তারপরও ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেছি।’

বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছিল, কিন্তু সেই হারকে ঘিরে তৈরি হওয়া গল্পকেও বিশ্বাস করতে রাজি নন মেসি। তার বক্তব্যে স্পষ্ট, স্পেনের কাছে হারটা ছিল ফুটবলেরই অংশ, এর পিছনে কোনও রহস্য বা অজানা কারণ ছিল না। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে তাই নিজের শেষ বড় বার্তাটাও দিয়ে গেলেন মেসি। বিশ্বকাপ ফাইনালের পর ছড়িয়ে পড়া সমস্ত জল্পনা, বিতর্ক এবং ষড়যন্ত্রের তত্ত্বকে কার্যত এক ঝটকায় উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার মতে, আর্জেন্টিনা হেরেছিল মাঠে, আর সেই হার মেনে নেওয়াটাই সত্যের সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যা।

এই বিভাগের আরো খবর