1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফারদিনের সঙ্গে থাকা পলাশের খোঁজ মিলছে না - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

ফারদিনের সঙ্গে থাকা পলাশের খোঁজ মিলছে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৫:০৭ এএম
শেয়ার করুন

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মরদেহ উদ্ধার করা হলেও তার সঙ্গে থাকা পলাশের খোঁজ এখনো মিলছে না। ধারণা করা হচ্ছে, পলাশকেও হত্যা করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঘটনার রাতে ফারদিন রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছিলেন। এসব জায়গায় তিনি মোটরসাইকেলে যেতে পারেন। আর সেই মোটরসাইকেলের চালক ছিলেন পলাশ। তার বাড়ি রামপুরায় বলে জানা গেছে।

তদন্ত সংশ্নিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, ফারদিনের সঙ্গে পলাশকেও হত্যা করা হতে পারে। কারণ, ওইদিনের পর থেকে পলাশের খোঁজও মিলছে না। তবে এসব নিশ্চিত হওয়ার জন্য একাধিক সংস্থা অনুসন্ধান শুরু করেছেন।

এদিকে ফারদিন হত্যাকাণ্ডে ডেমরা-রূপগঞ্জ সংলগ্ন চনপাড়া বস্তির একটি সংঘবদ্ধ অপরাধ চক্র সম্পৃক্ত বলে তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। চনপাড়ায় এক নারীর বাসাসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। এসব ঘটনার প্রাথমিক তথ্য পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী চনপাড়ায় অভিযান চালিয়েছে। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এ ব্যাপারে তারা মুখ খোলেনি।

এদিকে ফারদিনের ছোট ভাই আব্দুল্লাহ বিন নূর তাজিম বলেন, ‘ফারদিনের মাদকের সঙ্গে সংশ্নিষ্টতা তো দূরের কথা সে কখনো সিগারেট খায়নি। ফারদিন কেনো চনপাড়ায় গিয়েছিলেন, সেটা পুলিশ তদন্ত করে বের করুক। কেউ তাকে অপহরণও করতে পারে।’

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হন ফারদিন নূর পরশ। নিখোঁজের তিন দিন পর গত সোমবার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছন দিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরো খবর